অবরোধের সপ্তম দিনে মঙ্গলবার ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ভাঙ্গা
ভাঙ্গায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। সকাল সাড়ে ১০ টার পর আন্দোলনকারীরা মহাসড়কের দখল নিয়ে নেয়।
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুননির্ধারনের প্রতিবাদে ডাকা আন্দোলনের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে গভীররাতে আটক করা হয়েছে
ভাঙ্গায় মানববন্ধন ও মিছিল হয়েছে। অঙ্গীকার-৯২ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে।
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে কেটে ফরিদপুর–২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ফলে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ঢাকার সঙ্গে ২৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জ্বল মোল্লা (৩৫) নামক এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তিনি একই মহল্লার মৃত বাহাদুর মোল্লার ছেলে। তিনি গত এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন।
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের খাল থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাসমান অবস্থায় রুসি (৪০) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।