সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা সহজিকরণসহ প্রবাসীদের নানা জটিলতা নিরসনে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারির খলিল ইব্রাহিম খোরির সঙ্গে বৈঠক করেছেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।