পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের বন ও বনভূমি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী
‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন তিনি।
চীনে তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠজন লি কিয়াং (৬৩) দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
দীর্ঘ চার বছর পর আজ (শনিবার) ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর ১টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে নামার কথা রয়েছে।
সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি শুক্রবার (১০ মার্চ) বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে শনিবার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন।প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু। এছাড়াও প্রধানমন্ত্রী জেলায় আরো ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানের সিদ্দিক মার্কেটে বিস্ফোরণ নিয়ে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারব এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো নাকি গ্যাস অথবা শর্ট সার্কিট থেকে হয়েছে।