প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার প্রচেষ্টা চলছে।
মন্ত্রী
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরোসির সাথে বৈঠকের সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা অর্থাৎ এর প্রশমন ও অভিযোজনের জন্য বর্ধিত তহবিলের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যান-ও-চা আদালতের আদেশে ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন।দেশটির সাংবিধানিক আদালত আজ শুক্রবার জানিয়েছে, গত মাসে আদালতের রায়ে অব্যহতিপ্রাপ্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যান-ও-চা আট বছরের মেয়াদ সীমা অতিক্রম না করায় ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন।
বিদেশের মাটিতে বর্তমান সরকারের প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি শাসনামলের নানা অনিয়ম, দুর্নীতি ও বর্বরতার কথা তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু ভুলত্রুটি নয়, জাতির অর্জনের চিত্র সঠিকভাবে প্রকাশ গণমাধ্যমের দায়িত্ব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে এক টুইট বার্তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে উদ্বোধন হলো শিশু, কিশোর ও কিশোরীদের জন্য প্রথম বাংলাদেশি লার্নিং প্ল্যাটফর্ম ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ (www.hasinaandfriends.gov.bd)-এর।
ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হককে বরখাস্ত করেছে লেবার পার্টি।