রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমি মনে করি একটি দেশকে শাস্তি দেয়ার কাজ থেকে পিছু হটতে পারাটাই ন্যায়সঙ্গত, যা সারাবিশ্বের মানুষকে কষ্ট দিচ্ছে।’তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বন্যায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে, দ্রুত সেগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে এবং বন্যায় যে সকল শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে, তাদের তালিকা করে বই দেয়া হবে।
দেশে আবারো চোখ রাঙাচ্ছে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিন করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। তবে এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদাউলা ইবনি আল মারহুম সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদিনকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আম পাঠিয়েছেন।বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা আজ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশী আম ‘আ¤্রপালি’ উপহার হস্তান্তর করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পাশাপাশি সকলকে সঞ্চয় করার এবং দেশব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যেকোনো সঙ্কট মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের সাবেক মন্ত্রী বাবর খান ঘোরিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুবাই থেকে দেশে ফিরলে করাচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন উদ্বোধনের পর আজ প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃকনিবাস পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রার্থনা করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না।