মন্ত্রী

জনগণকে সেবা প্রদান নিশ্চিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণকে সেবা প্রদান নিশ্চিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের জনগণকে সেবা প্রদান নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে।

বেশি বেশি কোরআন তিলাওয়াত ও ইবাদতে মশগুল থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বেশি বেশি কোরআন তিলাওয়াত ও ইবাদতে মশগুল থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈয ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

সম্মিলিত প্রচেষ্টায় বেড়ে উঠুক অটিজম শিশুরা : প্রধানমন্ত্রী

সম্মিলিত প্রচেষ্টায় বেড়ে উঠুক অটিজম শিশুরা : প্রধানমন্ত্রী

সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ প্রদানের মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন সব শিশুকে সমাজের মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে : সেতুমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে : সেতুমন্ত্রী

ঢাকা শহরের যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।তিনি বলেন,এখন সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গণতন্ত্রকে নিরাপদ এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে গণতন্ত্রক সুরক্ষা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে জনগণ ন্যায়বিচার পায়।’প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নব-নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১২ তলা ভবন ‘বিজয় একাত্তর’ উদ্বোধনকালে এ কথা বলেন।

বিচার সেবার মানোন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : আইনমন্ত্রী

বিচার সেবার মানোন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিচার বিভাগের কর্মদক্ষতা, সক্ষমতা বিচার সেবার মানোন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

জাতিসঙ্ঘে ইউক্রেনের পক্ষ নেয়ার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘে ইউক্রেনের পক্ষ নেয়ার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর বিরুদ্ধে জাতিসঙ্ঘে আনা প্রথম প্রস্তাবে বাংলাদেশ ভোট না দিলেও, দ্বিতীয় প্রস্তাবে ভোট দিয়েছে। বুধবার জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি অর্থবছরে দেশে খাদ্য ঘাটতির কোনও আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী

চলতি অর্থবছরে দেশে খাদ্য ঘাটতির কোনও আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরে দেশে খাদ্য ঘাটতির কোনও আশঙ্কা নেই।  তিনি আজ সংসদে জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, দেশে ২০২০-২১ অর্থবছরে খাদ্যশস্যের কোনও ঘাটতি ছিল না। চলতি ২০২১-২২ অর্থবছরেও ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই।