মন্ত্রী

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

শেখ হাসিনা হত্যাচেষ্টা, ৭ আসামির জামিন স্থগিতাদেশ বহাল

শেখ হাসিনা হত্যাচেষ্টা, ৭ আসামির জামিন স্থগিতাদেশ বহাল

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ সাতজনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে।

জাতিসঙ্ঘের অধীনে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘের অধীনে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ‘আমরা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। এটা জাতিসঙ্ঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।’

গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার দুই দিন পর মালির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।

আমরা ইসরাইলকে স্বীকার করি না : পররাষ্ট্রমন্ত্রী

আমরা ইসরাইলকে স্বীকার করি না : পররাষ্ট্রমন্ত্রী

‘পাসপোর্টের সাথে পররাষ্ট্রনীতির কোনো সংঘর্ষ নেই। আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১২ জুন পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১২ জুন পর্যন্ত

দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতে বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিলেন

কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিলেন। তার গান ও কবিতা সব সময় যেকোনো স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

জলবায়ু ঝুঁকির হাত থেকে বাঁচাতে কমনওয়েলথের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী

জলবায়ু ঝুঁকির হাত থেকে বাঁচাতে কমনওয়েলথের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে এবং তিনি পৃথিবীকে জলবায়ু ঝুঁকির হাত থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।