মন

ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর

ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা ও গতি বাড়াতে হবে। খবর আলজাজিরার।

রাজা তৃতীয় চার্লসের অভিষেকে যোগ দিতে আজ ওয়াশিংটন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

রাজা তৃতীয় চার্লসের অভিষেকে যোগ দিতে আজ ওয়াশিংটন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন। এদিকে আগামী ৬ মে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে আজ লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক যুগ পর ভারতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এক যুগ পর ভারতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বৃহস্পতিবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়াতে এসে পৌঁছাবেন। প্রায় এক যুগের মধ্যে এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসছেন।

বাংলাদেশকে 'উন্নয়নের মহাসড়কে' নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে 'উন্নয়নের মহাসড়কে' নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে 'উন্নয়নের মহাসড়কে' নিয়ে যেতে সক্ষম হয়েছে।

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং শুধুমাত্র মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

তারেক রহমানকে ফিরিয়ে দেয়ার বিষয়টি যুক্তরাজ্যের ওপর নির্ভর করছে : প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ফিরিয়ে দেয়ার বিষয়টি যুক্তরাজ্যের ওপর নির্ভর করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আদালতের রায় বাস্তবায়নের জন্য বিএনপির দণ্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে সবকিছু নির্ভর করছে যুক্তরাজ্য সরকারের ওপর।

জাহাঙ্গীরের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট

জাহাঙ্গীরের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে রিট জমা দেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭৮ শিক্ষার্থী

এবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ১৭৮ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন। দেশের ৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশসেরা ১৭৮ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

দেশসেরা জাবির ৬ ছাত্রী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

দেশসেরা জাবির ৬ ছাত্রী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়টি অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলধারী বা সিজিপিএ অর্জনকারী ছয় ছাত্রী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯' এর জন্য মনোনীত হয়েছেন। 

বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণ, পরবর্তীতে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণ লাভ এবং এর ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।