মন

সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : প্রধানমন্ত্রী

সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৮ এ যখন আমরা ক্ষমতায় আসি, তারপর থেকে আমাদের প্রচেষ্টা ছিল কত দ্রুত এ দেশের উন্নতি করা যায়।  ‌আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই।’

কপর্দকহীন ও উদভ্রান্তের মতো কথা বলা এখন বিএনপি’র মজ্জাগত স্বভাব : তথ্যমন্ত্রী

কপর্দকহীন ও উদভ্রান্তের মতো কথা বলা এখন বিএনপি’র মজ্জাগত স্বভাব : তথ্যমন্ত্রী

তথ্যও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কপর্দকহীন এবং উদভ্রান্তের মতো কথা বলা বিএনপির মজ্জাগত স্বভাব হয়ে গেছে।

শাক-সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ দশের তালিকায় বাংলাদেশ : কৃষিমন্ত্রী

শাক-সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ দশের তালিকায় বাংলাদেশ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ গত এক দশকে কৃষি ক্ষেত্রে স্বনির্ভরতা ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং বিভিন্ন শস্য ও শাক-সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান পেয়েছে।

পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীক : পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীক : পররাষ্ট্রমন্ত্রী

দেশের নিজস্ব সম্পদে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীক, যা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জনে সক্ষম। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইসরায়েলের ১৪ তম প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ

ইসরায়েলের ১৪ তম প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ার লাপিদ। নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় ইহুদি এই দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেন ইয়ার লাপিদ।

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার (৩০ জুন) ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি‘বাংলাদেশ’ নামক একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 

ড. ইউনূসের বিবৃতি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা : তথ্যমন্ত্রী

ড. ইউনূসের বিবৃতি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা : তথ্যমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টার যে বিবৃতি দিয়েছে, তা ‘শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘পুতিন নারী হলে এমন যুদ্ধ বাঁধাতেন না’

‘পুতিন নারী হলে এমন যুদ্ধ বাঁধাতেন না’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে ইউক্রেনে তিনি যে ‘সহিংস ও পাগলামো’ যুদ্ধ বাঁধিয়েছেন তা করতেন না। এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, পুতিনের এ যুদ্ধ বিষাক্ত পুরুষত্বেরই একটি নিখুঁত উদাহরণ।