প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ‘অমর একুশে বইমেলা-২০২২’ এর উদ্বোধন করেছেন।‘বইমেলা বাঙালির প্রাণের মেলা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বই মেলা শুধু বই মেলা নয়, সকলের মিলন মেলা।
মন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রকল্পের অর্থ খরচ নিয়ে কিন্তু জনগণ খুবই সচেতন। জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন এ অর্থ অপচয় না হয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বাংলাদেশ কোস্ট গার্ডকে ভবিষ্যতে আরো নতুন নতুন দায়িত্ব পালনে সক্ষম এমন একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অমর একুশে বইমেলা আজ (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে । ৩৮তম এই মেলা চলার কথা রয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা মহামারির কারণে ফেব্রুয়ারি মাসজুড়ে মেলার আয়োজন করা হয়নি। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার সময় বাড়তে পারে।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এই মহুর্তে দেশে পর্যাপ্ত সারের মজুত আছে; কোনো সংকট হবে না। সারের দাম এখনো বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আশা করেছেন যে, পরিস্থিতির উপর নির্ভর করে চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়া সম্ভব হবে।
সরকারের দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন।
মহামারী করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরো দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব। আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে আগেও বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেব।
কূটনৈতিক উপস্থিতি হ্রাস করার ২৯ বছর পর যুক্তরাষ্ট্র পুনরায় সলোমন দ্বীপপুঞ্জে একটি দূতাবাস চালুর পরিকল্পনা করছে। পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা শনিবার এ কথা জানান।