পাবনা প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে বিশাল র্যালী বের করা হয়। শনিবার সকাল ১১টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সামনে থেকে লাল সবুজের পতাকা হাতে ব্যবসায়ীরা শহর প্রদক্ষিণ শেষে দুর্জয় পাবনায় পুস্পস্তবক অর্পণ করে।