হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে নগরীর তালাইমারী মোড়ে এ অবরোধ করা হয়।
মহাসড়ক অবরোধ
২০১৮ সালে জারি করা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বন্ধ ঘোষণা করা দুইটি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থীরা।
ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কোম্পানির শ্রমিকরা। এতে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।আজ সোমবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
ইবি প্রতিনিধি: অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গাজীপুরে হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
ইবি প্রতিনিধি: উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।