বগুড়ার শাজাহানপুরে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পানিবাহী লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে এ ঘটনা ঘটে।
মহাসড়ক
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বভাভিক করে।
সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির কারণে কুষ্টিয়ার মহাসড়কগুলো তিন চাকার যানবাহনের দখলে চলে গেছে। অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে কুষ্টিয়া অঞ্চলে দূরপাল্লার রুটে কোনো বাস চলাচল করছে না।
বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সোমবার রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীদের নিয়ে অবরোধবিরোধী মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিলসরাই উপজেলার অংশে মহাসড়কের দুই পাশে টহল রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারটি প্লাটুনের আটটি গাড়ি।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র্যাব) ও ঢাকা জেলা ট্র্যাফিক পুলিশের সমন্বয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চলছে
বগুড়ায় বিএনপির তারুণ্যের রোডমার্চ উপলক্ষে রবিবার সকাল থেকেই নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে সরকার দলের সমর্থকরা।