মহড়া

তাইওয়ানে, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন

তাইওয়ানে, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন

তাইওয়ান ঘিরে ‘জাস্টিস মিশন ২০২৫’ নামে ব্যাপক আকারে লাইভ-ফায়ার সামরিক মহড়া শুরু করেছে চীন। এতে প্রধান বন্দর অবরোধ, সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রতিহতের অনুশীলন করা হচ্ছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা চলাকালে স্ত্রীর সিট দেখতে বাধা, কলেজে যুবকের রামদা নিয়ে মহড়া

ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা চলাকালে স্ত্রীর সিট দেখতে বাধা, কলেজে যুবকের রামদা নিয়ে মহড়া

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি কলেজে পরীক্ষা চলাকালে স্ত্রীর সিট দেখতে বাধা দেওয়ায় প্রকাশ্যে রামদা নিয়ে আল সাদ নামের এক যুবককে মহড়া দিতে দেখা গেছে। এ সময় অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। রামদা নিয়ে মহড়া দেওয়ার সময় কলেজটিতে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় ওই যুবক এমন কাণ্ড করেছেন বলে জানা গেছে। এ মহড়ার দৃশ্য কলেজটিতে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌ মহড়া

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌ মহড়া

ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌশাখা পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশেপাশে দুই দিনব্যাপী এক বিশাল নৌ মহড়া শুরু করতে যাচ্ছে।

কুমারখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

কুমারখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনু্ষ্ঠিত হয়েছে।