বিশ্বজুড়ে প্রায় ২০টি দেশে মাঙ্কিপক্সে মানুষ আক্রান্ত হয়েছেন। জার্মানিসহ ইউরোপে ছড়াচ্ছে মাঙ্কিপক্স। কীভাবে এর মোকাবেলা করা যায় তা নিয়ে চিন্তায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
মাঙ্কিপক্স
বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। দেশে মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধে স্থলবন্দর ও চেকপোস্টে সতর্ক রয়েছে কতৃপক্ষ।
করোনার আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। এখনো এই ভাইরাসের নতুন রূপ জন্ম নেয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে নতুন করে ভয় দেখাতে শুরু করেছে মাঙ্কিপক্স। ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক মাত্রায় ছড়াচ্ছে এই রোগের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, এটি আগামী দিনে আরো বেশি মাত্রায় ছড়াতে পারে।
বাংলাদেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে দেশের সব বিমান ও স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখা এবং স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যেই নতুন করে দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। ব্রিটেন, পর্তুগাল, স্পেন ও বেলজিয়ামের মতো ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। যা নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ বেড়েছে।