চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি পনি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে খালের তীরবর্তী বসতঘর ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি কাটায় বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে।