ঝালকাঠি জেলার রাজাপুরে দেশীয় পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ রোজিনা বেগম (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মাদক কারবার
কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও দেশীয় অস্ত্রসহ মো. দীল মোহাম্মদ (৫৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জয়পুরহাটের পাঁচবিবি এলাকা হতে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করছে র্যাব-৫।
গোপন তথ্যে রাজধানীর নিউ ইস্কাটন রোডে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার এ কে খান মোড় থেকে মো. সোহেল (২৪) এবং পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে মো. আকতার হোসেন (৩৯) নামে অপর মাদক কারবারিকে গ্রেফতারের কথা জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
নওগাঁর পোরশায় আরজিনা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানার কোনাপাড়া পুলিশ ফাঁড়ি।
জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।