চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুস্তাকিম কামাল তামিম নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
মাদ্রাসাছাত্র
সিরাজগঞ্জের কামারখন্দে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার মূল অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার কুমিল্লার জিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর মো. আমির হামজা ওরফে হানজালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে ফুল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সানজিদা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদংপাড়া থেকে অপহরণের ১২ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাদরাসা ছাত্র মো. সোহেল (১৪) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে যৌথভাবে পুলিশ ও সেনাবাহিনী।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা (১২) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ সময় মিম নামে ওই মাদ্রাসার আরেক ছাত্রী গুরুতর আহত হয়।
রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া মাদ্রাসাছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম রাডো এবং কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবু বক্কার সিদ্দিক (১২) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মেঘুল্লা এলাকায় যমুনা নদীর শাখায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু বক্কার সিদ্দিক চালা গ্রামের শাহীন আব্দুল্লাহর ছেলে ও চালা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
বগুড়ায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার সিএ অফিস মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।