মামল

মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

রংপুর নগরীর তাজহাট এলাকায় ১শ ২০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক মামলায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের পুলিশী পাহারায় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। 

চাঁদের বিরুদ্ধে মাগুরায় মামলা

চাঁদের বিরুদ্ধে মাগুরায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।

বিজিবির ফৌজদারি মামলার এখতিয়ারের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

বিজিবির ফৌজদারি মামলার এখতিয়ারের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফৌজদারি মামলা দায়েরের এখতিয়ারের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। ফলে বিজিবি এখন থেকে মামলা করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। এর মধ্যে দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার ওসি বরাবর এ আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ জুন

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ জুন

গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ৬ জুন ধার্য করেছেন আদালত। 

ঋণখেলাপির মামলায় ৫ ব্যবসায়ীয় দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণখেলাপির মামলায় ৫ ব্যবসায়ীয় দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে প্রায় আড়াইশ কোটি টাকার ঋণখেলাপির মামলায় পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওয়ান ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি ওই পাঁচ ব্যবসায়ী।