প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং শুধুমাত্র মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।
মার্কিন ব্যবসায়ী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে চমৎকার ব্যবসাবান্ধব পরিবেশ ও বৃহৎ অভ্যন্তরীণ বাজারের কথা বিবেচনা করে, মার্কিন কোম্পানিগুলোকে অধিকতর বিনিয়োগের মাধ্যমে এদেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাবসায়িক সুযোগের একটি অনুকুল দেশ।