মালয়েশিয়া

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে  দুই বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় আগুনে পুড়ে দুই বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরো চার বাংলাদেশী।স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় (মুদ্রণ) আগুন লেগে হতাহতের এই ঘটনা ঘটে।

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে

মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।

শেরপুরের আলু রফতানি হবে মালয়েশিয়া-রাশিয়া ও শ্রীলঙ্কায়

শেরপুরের আলু রফতানি হবে মালয়েশিয়া-রাশিয়া ও শ্রীলঙ্কায়

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সূত্র জানায়, নতুন ও বড় জাতের আলুর চাহিদা দেশ-বিদেশে। আলু দিয়ে তৈরি হয় মুখরোচক চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই। এ বছর স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ২০০ টন শেরপুরের আলু রফতানি হবে মালয়েশিয়া, রাশিয়া ও শ্রীলঙ্কায়।

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় টেলিভিশন ভাষণে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেন সুলতান আব্দুল্লাহ রিয়াতুউদ্দিন মোস্তফা বিল্লাহ শাহ।

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড তুলে দেয়ার প্রস্তাব সংসদে পাস

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড তুলে দেয়ার প্রস্তাব সংসদে পাস

মৃত্যুদণ্ড তুলে দেয়ার একটি প্রস্তাব সোমবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষে (দি দেওয়ান রাকিয়াত) পাস হয়েছে।বিলটি এখন সংসদের উচ্চকক্ষে (দেওয়ান নেগারা) যাবে এবং পরে রাজার সম্মতির মাধ্যমে আইনে পরিণত হবে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ

মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করেছে। তার দল কোভিড-১৯ মোকাবেলায় বরাদ্দ দেওয়া সরকারি তহবিলের অপব্যবহার করেছে এমন অভিযোগ ওঠার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। 

মালয়েশিয়ায় বন্যা; বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

মালয়েশিয়ায় বন্যা; বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে বন্যার কারণে সিঙ্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এছাড়া বন্যার কারণে গত সপ্তাহে অন্তত চার জন মারা গেছে। কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া, বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া, বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এ পর্যন্ত পানিতে ডুবে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বাস্তুচুত্য প্রায় চল্লিশ হাজার বাসিন্দাকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।