সিলেট-ভোলাগঞ্জ সড়কে সাদাপাথর পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইকে থাকা মা ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপার এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।