প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ অক্টোবর) গনভবনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি প্রকাশিত “বাঙালির পিতার নাম শেখ মুজিবুর” স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
মা
বিমান এমডি আবু সালেহমোস্তফা কামালের আশ্বাসে কাজে ফিরেছেন বিমানের পাইলটরা। স্থগিত করেছেন ৭৫ ঘণ্টার বেশি কাজ না করার আলটিমেটাম।
বিভিন্ন দপ্তর থেকে আসা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের যে কোন ধরনের ছুটির আবেদনপত্রে আবেদনকারীর নামের বানান বাংলা এবং ইংরেজিতে লেখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হারের দায় শুধু খেলোয়াড়দের দিতে রাজি নন মাশরাফি বিন মুর্ত্তজা। দলের হারে টিম ম্যানেজমেন্টের অবহেলাকে বড় করে দেখছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
জাপানের রাজকুমারী মাকো তার প্রেমিক কেই কুমোরোকে বিয়ে করেছেন। মঙ্গলবার তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সাধারণ পরিবারের ছেলে কুমুরোকে বিয়ের কারণে রাজকুমারীর মর্যাদা বিসর্জন দিতে হয়েছে মাকোকে।
বেতন কাটায় আন্দোলনে নেমেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। তারা চুক্তির অতিরিক্ত কোনো কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ কর্মসূচির কারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দোহাগামী এবং সাড়ে ৭টায় দুবাইগামী ফ্লাইট যথাসময়ে ঢাকা ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে।
জেলায় মঙ্গলবার সকালে ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ ৪ জেলের ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের মেয়াদ বেড়েছে। আত্মসমর্পণ করে মামলাটিতে পরীমণি ও তার দুই সহযোগী ফের জামিন পান। একইসঙ্গে এ মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন পিছিয়ে আগামী ১৫ নভেম্বর ধার্য করা হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।