মা

দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ  প্রায় ২৫ হাজার টাকা

দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ প্রায় ২৫ হাজার টাকা

বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা।  আজ বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

ফেনী নদীর ভাঙন কি বদলে দিতে পারে বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা?

ফেনী নদীর ভাঙন কি বদলে দিতে পারে বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা?

আন্তর্জাতিক ফেনী নদীর এক পাড়ে বাংলাদেশের অলিনগর, অন্য পাড়ে ভারতের আমলিঘাট। তবে অনেকটা শান্ত এই নদীর বাংলাদেশ অংশের অনেক এলাকায় নদীর পাড় ভেঙে পড়তে শুরু করেছে।

সমালোচনা আমাকে শক্তিশালী করে : স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনা আমাকে শক্তিশালী করে : স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনাকে ইতিবাচক হিসেবে নেন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।

শরীয়তপুরে প্রধান শিক্ষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে প্রধান শিক্ষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ইউপি নির্বাচনে বিরোধের জেরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

পরীমণিকে বারবার রিমান্ড : ক্ষমা চাইলেন ২ বিচারক

পরীমণিকে বারবার রিমান্ড : ক্ষমা চাইলেন ২ বিচারক

চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই বিচারক। বুধবার হাইকোর্ট ক্ষমা প্রার্থনার আবেদন জানান তারা।দুই বিচারক হচ্ছেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে জানা গেছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মানবাধিকারকে রাজনীতির সঙ্গে এক করে ফেলবেন না : তালেবান

মানবাধিকারকে রাজনীতির সঙ্গে এক করে ফেলবেন না : তালেবান

মানবাধিকারের রাজনীতিকরণ না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান। দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার কাবুলে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।