ভিতালি শিশোভ। ২৬ বছরের এই সমাজকর্মী কিয়েভে সকালবেলা দৌড়তে বেরিয়েছিলেন। তারপর আর ফেরেননি। তার বান্ধবী কিয়েভ পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে কিয়েভের একটি পার্ক থেকে ভিতালির দেহ উদ্ধার করে।
মা
ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের কাছে পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করে সশস্ত্র ব্যক্তিরা ইরানের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স জানিয়েছে।
মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জননিহত ও আরো অনেক জন আহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। সরকার ও স্থানীয় কর্মকর্তারাএকথা জানিয়েছে
ময়মনসিংহ প্রতিনিধি:‘জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফ.এ.ও) এর ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
লকডাউন উঠে যাচ্ছে ১১ আগস্ট। ওই দিন থেকে দোকানপাট ও গণপরিবহন চলাচল শুরু হবে রাজধানীসহ সারাদেশে। তবে এ সময় ১৮ বছরের বেশি বয়স্করা টিকাগ্রহণ ছাড়া বাইরে চলাচল করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আওতায় আনা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও মাদক সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
জিম্বাবুয়ের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
দেখতে অনেকটা তরমুজের মত, তবে এর ঘ্রাণ বাঙ্গির মতো। মরু ভূমির দেশের ফল সাম্মাম। যা এখন চাষ হচ্ছে কুমিল্লায়। সাম্মাম ওপরটা ধূসর ভেতরটা হলুদ। তবে ভালো মিষ্টি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের মাঠে প্রথমবারের মতো চাষ করা হয়েছে সাম্মাম। বলরামপুর গ্রামের কাজী আনোয়ার হোসেন এ ফল চাষ করেছেন। সাম্মাম কিনতে ও দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।
তুরস্কের বোড্রাম সমুদ্র সৈকত রিসোর্টের কাছে দাবানল ছড়িয়ে পড়ার ফলে স্থানীয় বাসিন্দা সেলকুক সানলি তার দুটি গরুকে ছেড়ে দেন। তারপর পরিবারের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র একটি গাড়িতে রেখে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়।
ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে বিএনপি ঢাকা মহানগর উত্তরের ৪৭ সদস্যবিশিষ্ট এবং আবদুস সালামকে আহ্ববায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৪৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।