করোনাভাইরাস প্রতিষেধক টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বয়সসীমা কমানোর ব্যাপারে শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মা
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ জালালের ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
বহু দিন ধরে মনে করা হত, চিৎ হয়ে শোওয়াই সবচেয়ে ভাল। তাতেই শরীরে আরাম পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এক পাশ ফিরে শোওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভাল। ঠিক মতো শুতে পারলে পিঠে-কোমরে ব্যথা কমে যেতে পারে। নাক ডাকার সমস্যাও অনেকটা কমে যায়।
ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে ২০২১ সালের শেষের দিকে মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারো শুরু হচ্ছে ঢাকামুখী মানুষের স্রোত। শুক্রবার ভোর থেকে আবারো দু’সপ্তাহের কঠোর লকডাউন শুরু হওয়ার আগে বৃহস্পতিবার গ্রাম ছেড়ে ঢাকামুখী হচ্ছে কর্মজীবিরা।
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে কুষ্টিয়ার ১৫০ মসজিদে ঈদুল আযহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নামাজ আদায় করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে করোনামহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার নামাজের জামাত শেষে করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে মনিরা খাতুন (৩০) ও তার ছেলে আনাজের (৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এক শ’তে এক শ’। ভারতের পশ্চিমবঙ্গে এটাই এখন মাধ্যমিকের বাস্তবতা। এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করলো। একজনও অকৃতকার্য হয়নি। প্রথম শ্রেণীতে পাসের সংখ্যা ৯০ শতাংশ।