আফগানিস্তানে একদিনে পৃথক তিন বোমা হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন। এছাড়া হামলার ঘটনায় তিন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
মা
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল-নাশিফ মিয়ানমারের জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক হওয়া দেশটির স্টেস কাউন্সেলর অং সান সু চি এবং অন্যান্য বেসামরিক নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য মিয়ানমারে সামরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার একটি ঐক্যমত্য প্রস্তাব পাস করেছে জাতিসঙ্ঘের শীর্ষ মানবাধিকার সংস্থা।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
মাছের মড়ক থেকে রেহাই পেতে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার উপযোগী মাছের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
ইংরেজিতে দক্ষতার সাথে কথা বলা এবং উপস্থাপনা শিখতে বহুপ্রতীক্ষিত মো. আবু ইউসুফের লেখা ‘পাসপোর্ট টু স্মার্ট স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন’ বই এখন বাজারে পাওয়া যাচ্ছে।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিএনপির প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডারদের একজন জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের যে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা), সে ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।