দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
মা
টানা দুইদিনের বৃষ্টির পর সারাদেশেই শীত অনুভূত হচ্ছে। ক্রমান্বয়ে তাপমাত্রা কমে এই শীত আরও বাড়বে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কক্সবাজারের টেকনাফে স্টেশন এলাকায় বেশ কয়েকটি পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন শুরু করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আবারও রিয়াল বেটিসের মাঠ থেকে জয়বঞ্চিত হয়েই ফিরতে হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লা লিগায় দুই রিয়ালের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতা নিয়ে।
আজ রোববার। ১০ ডিসেম্বর ২০২৩ ইংরেজি, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বাংলা, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে রোববার (১০ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু গিয়ে যদি দেখতে পান বন্ধ, তাহলে প্রয়োজনীয় কাজ আর করা হয় না।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। চলুন জেনে নেওয়া যাক এই দিনে দোকানপাট বন্ধ থাকা এলাকার পাশাপাশি মার্কেটের নাম।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ রোববার ঢাকাসহ সারা দেশে মানববন্ধনের কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপতে থাকা মিত্ররা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে দলটি।