বরিশালের বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার ও প্যাথলজিস্টবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
মা
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগাম প্রস্তুতিতে মাঠে সক্রিয় জামায়াতে ইসলামী। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিভিন্ন এলাকায় চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থী বাছাই, সাংগঠনিক তৎপরতা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে দলটি।
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে। চার সদস্যের কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মেহেরপুরের গাংনী রংমহল সীমান্তে খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবাসহ রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে ৪৭ বিজিবির একটি টহল দল তাকে আটক করে।
নিরাপদ ইলিশ প্রজননের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা - মেঘনায় নেমেছে হাজার হাজার জেলে। রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন নিয়ে চাঁদপুরের ৭০ কিলোমিটার নৌ এলাকায় বিচরণ করছে জেলেরা।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্গাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন ওরফে শাহিন সরকার (৪০) ও তার ছয় বছরের ছেলে রাজিন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শাহিনের স্ত্রী ও কন্যা শিশুও আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতীত ও বর্তমান সরকারের আমলের পণ্যমূল্যের তুলনামূলক চিত্রসংবলিত লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন—কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না
টাঙ্গাইলে অসহায়, দুস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
খাগড়াছড়ির পাহাড়ে বিভিন্ন বৌদ্ধবিহার ও মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। দীর্ঘ তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব পালন করছেন।