নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মা
নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সৈন্যসহ নয়জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শিল্পখাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে অভিবাসীদের নিজেদের শ্রমবাজারে যুক্ত করতে চায় ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের দক্ষ কর্মীদের কাছে টানতে চাইছেন জার্মানির শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল।
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ সোমবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। বিশেষ করে রাজধানীতে এর প্রভাব খুবই বেশি। প্রতি দিন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর আশঙ্কাজনক হারে বাড়ছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভাস্থ লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।
সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ফিফা নারী বিশ্বকাপের নবম আসর মাঠে গড়িয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ ২০ জুলাই শুরু হলেও এখনও মাঠে নামেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এবার লাতিন আমেরিকার পরাশক্তির দেশ দুটির অপেক্ষার অবসান হচ্ছে। সোমবার (২৪ জুলাই) ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
কলকাতার ঐতিহ্যবাহী নন্দনে শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আগামী ২৮ জুলাই শুরু হয়ে এ উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশের ৪৫টি সিনেমা প্রদর্শিত হবে।