মা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বড় নিয়োগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বড় নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে অস্থায়ী ভিত্তিতে একটি পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি আবারও বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। 

সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় একটি বাস একটি ইজিবাইককে (ব্যাটারিচালিত রিকশা) চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টার দিকে দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজের হার বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর আজ জয়ের কোনো বিকল্প নাই সাকিবদের সামনে। তাছাড়া ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জাও তো এড়াতে হবে! বিপরীতে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আফগানিস্তান মাঠে নামবে সিরিজ নিশ্চিত করতে।

তামিমের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

তামিমের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের অবসর নিয়ে একে একে সব সতীর্থই স্মৃতিচারণা করেছেন। দীর্ঘদিনের প্রিয় সতীর্থকে নিয়ে মাশরাফি-সাকিব ও তাসকিনদের মতো স্ট্যাটাস দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

উপসাগরে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান : মার্কিন নৌবাহিনী

উপসাগরে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান : মার্কিন নৌবাহিনী

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী পারস্য উপসাগরের আন্তর্জাতিক পানিসীমায় একটি বাণিজ্যিক জাহাজ বলপূর্বক আটক করেছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তারা বলেছে, জাহাজটি চোরাচালানে জড়িত ছিল সন্দেহে তারা এতে হস্তক্ষেপ করেনি।

বর্ষায় ঢাকার বাতাসের মান ‘মধ্যম’

বর্ষায় ঢাকার বাতাসের মান ‘মধ্যম’

বাংলাদেশের ঋতু অনুযায়ী চলমান বর্ষা মৌসুমে ঢাকার বাতাসের মান শুক্রবারও ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।এদিন সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৩ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ৫১তম স্থানে ছিল।

ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও ডোনাল্ড লু

ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও ডোনাল্ড লু

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সফরে পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় ছাড়াও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন আলোচনায় আসতে পারে।

রাশিয়া-সিরিয়ার যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া

রাশিয়া-সিরিয়ার যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া

রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।