মা

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন

নাট্যনির্মাতা, নাট্যকার ও প্রযোজক মোহন খান মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহন খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টর'স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। তিনি জানান, ডিরেক্টর'স গিল্ডের সম্মানিত সদস্য, কথাসাহিত্যিক, নাট্যকার ও নাট্য  নির্মাতা মোহন খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক মুসল্লি (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মসজিদের মোয়াজ্জিন ছিলেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মালিতে ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর ওপর হামলার ঘটনায় মার্কিন দূতাবাসের দুঃখ প্রকাশ

মালিতে ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর ওপর হামলার ঘটনায় মার্কিন দূতাবাসের দুঃখ প্রকাশ

সম্প্রতি মালিতে জাতিসংঘের তিন বাংলাদেশি শান্তিরক্ষী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ ও মানবিক রাষ্ট্র : তথ্যমন্ত্রী

সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ ও মানবিক রাষ্ট্র : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্মার্ট বাংলাদেশ ও মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে।

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলিতে নিহত হন তিনি।

নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোগান

নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোগান

রোবারের দ্বিতীয় দফার ভোটে জিতে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই এফ-১৬ যুদ্ধবিমানের ব্যাপারে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সোমবার বাইডেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এরদোগান।

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

দেশের পাঁচ বিভাগের বেশির ভাগ জায়গায় এবং তিন বিভাগের ১১টি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজ মঙ্গলবার এটি আরও ছড়িয়ে পড়তে পারে। এই তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।