মা

শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট হবে দেশের মাটির

শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট হবে দেশের মাটির

দেশের মাটি দিয়েই শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।উইকেট তৈরিতে কাদামাটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিদেশ থেকে মাটি আনা হয়। এর আগে দেশের মাটি দিয়ে সিলেট ও বগুড়া স্টেডিয়ামের উইকেট তৈরি করেছিলো বাংলাদেশ।

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামি গ্রেফতার

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামি গ্রেফতার

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজকে (৭৬) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সীমান্তে বন্দুক নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র

সীমান্তে বন্দুক নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র

সীমান্তে বন্দুকের নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্রের গতিবিধি শনাক্ত করতে সম্মত হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র।শুক্রবার (২৮ এপ্রিল) উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের বাজার থেকে উত্তরের দেশটিতে হ্যান্ডগানের চোরাচালান বন্ধ করার প্রচেষ্টা হিসেবে প্রতিবেশী দু’দেশ পদক্ষেপ নিচ্ছে।

বরযাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

বরযাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বদনারচর নামক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ফখর জামানের হ্যাটট্রিক শতক, পাকিস্তানের দুর্দান্ত জয়

ফখর জামানের হ্যাটট্রিক শতক, পাকিস্তানের দুর্দান্ত জয়

আবারো জ্বলে উঠলেন ফখর জামান, আরো একটা শতক তার ব্যাটে। ছিল মাত্র কুড়ি রানের ব্যবধান, ম্যাচটা শেষ না হলে পেয়ে যেতেন আরো একটা দ্বি-শতকও। তবে যা করেছেন, দলের জয়ের জন্য তাই ছিল যথেষ্ট। নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৭ রানের লক্ষ্য তাড়া করে সাচ্ছন্দ্যেই জয় পেয়েছে পাকিস্তান। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটে।

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭

ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

দূষণে শীর্ষে চিয়াং মাই, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দূষণে শীর্ষে চিয়াং মাই, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। রোববার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ।

বজ্রপাতে কেন এত লোক মারা যাচ্ছে

বজ্রপাতে কেন এত লোক মারা যাচ্ছে

বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ১৬৫ জন মানুষের মৃত্যু হয়। কিন্তু বজ্রপাত প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেই। আর প্রকল্পের নামে অর্থের অপচয় হলেও বজ্রপাতে মৃত্যু ঠেকানো যাচ্ছে না।