ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও ডজন খানেক আহত হয়েছেন। রবিবার এ বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
মা
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে তাপমাত্রা কমে ৯ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। গতকালও তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় নিজ বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে কুলছুমা বেগম (৩২) ও তার মেয়ে ইশরাত জাহান কলির (৮) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গচ্ছাবিলের শাহানগর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহীর পদ্মানদীতে পরিবার নিয়ে গোসল করতে নেমে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের রুপনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
সারাদেশেই জেকে বসেছে শীত। আবহাওয়া অধিদফতর বলছে, নওগাঁ ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বহমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়া ও বদলগাছিতে।
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৮) ও শাকিল আহমেদ (১৭) নামের মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
বঙ্গোপসাগরের অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হতে হতে নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে সব ধরনের মাছ ধরা ট্রলার ও নৌকাকে নিম্নচাপ এলাকায় বিচরণ না করার জন্য বলেছে আবহাওয়া অফিস।
২০২৩ সাল থেকে তুরস্কে মাসিক ন্যূনতম মজুরি হবে আট হাজার ৫০৬ দশমিক ৮০ লিরা বা ৪৫৫ মার্কিন ডলার। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এ ছাড়াও জুলাইয়ে এটি নির্ধারিত স্তর থেকে ৫৫ শতাংশ এবং জানুয়ারি থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পাবে বলেও জানানো হয়।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হলো।