মা

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি, আড়াই লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি, আড়াই লাখ মানুষ পানিবন্দী

নদ-নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সোমবার সকালে সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ৪৯টি ইউনিয়নের দুই শতাধিক চরের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

মালিতে ২০ জনকে গুলি করে হত্যা

মালিতে ২০ জনকে গুলি করে হত্যা

মালির উত্তরাঞ্চলের ২০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া মাইন বিস্ফোরণে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা উত্তরাঞ্চলের গাও শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে আনচাওয়াদজে গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায়। নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

আমরা আমাদের সব ফিরিয়ে আনব : জেলেন্সকি

আমরা আমাদের সব ফিরিয়ে আনব : জেলেন্সকি

আমরা দক্ষিণাঞ্চল কাউকে দিব না, আমরা আমাদের সবকিছু ফিরিয়ে আনব, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রতিবাদী কণ্ঠে রোববার শুরুর দিকে এই কথাগুলো বলেন। এর আগে শনিবার তিনি মিকোলায়েভ ও ওডেসা সফর করেন, যেখানে রুশ বাহিনী এলাকাটিকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে  ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বিড়ি শিল্পকে সুরক্ষার দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন

বিড়ি শিল্পকে সুরক্ষার দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন

বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি, বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করার দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিকরা।

যমুনার পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে টানা ৩ সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে আরো ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত

জেলার বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত ফেরি চলাচল

পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত ফেরি চলাচল

পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে চার কিলোমিটারে কয়েক শ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। জনদুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালবোঝাই ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ।