মালয়েশিয়ার সরকার সে দেশের আদালতের আদেশ অমান্য করে ও মানবাধিকার সংস্থাগুলোর আবেদন অগ্রাহ্য করে মিয়ানমারের ১০৮৬ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
মিয়ানমার
মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীরা সেনা বাহিনীর 'ব্যবস্থা নেয়ার' হুমকিকে উপেক্ষা করে সোমবার এ যাবতকালের অন্যতম বৃহৎ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক হওয়া দেশটির স্টেস কাউন্সেলর অং সান সু চি এবং অন্যান্য বেসামরিক নেতাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য মিয়ানমারে সামরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার একটি ঐক্যমত্য প্রস্তাব পাস করেছে জাতিসঙ্ঘের শীর্ষ মানবাধিকার সংস্থা।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের অংশ হিসেবে পেশাজীবী ও শ্রমিকরা আজ দেশজুড়ে ধর্মঘট পালন করছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে দেশটিতে সবচেয়ে বেশি সময় ধরে সামরিক বাহিনীর শাসন চলেছে, সেটি হচ্ছে মিয়ানমার। ব্রিটেনের কাছ থেকে এক সময় বার্মা নামে পরিচিত দেশটি স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে, আর এর পর থেকে মিয়ানমারের গত ৭৩ বছরের ইতিহাসে সামরিক শাসন চলেছে ৫০ বছর
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার মিয়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেয়া, অন্যায়ভাবে আটক হওয়া সকলকে মুক্তি প্রদান এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের তৃতীয় দিনে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ দেখা যাচ্ছে।
মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি ও দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।
ঠিক এ সময়টাতেই কেন এ ঘটনা ঘটলো? এর পরই বা কী ঘটবে? মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান ও ক্ষমতা দখলের পর বিশ্লেষকরা এসব প্রশ্নেরই জবাব খুঁজেছেন।