রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর
বেতন বৃদ্বির দাবিতে আজও মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সড়িয়ে দিয়েছে। নিরাপত্তা জোরদারে মাঠে আছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
রাজধানীর মিরপুর ১২ নম্বরের ভিসা ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে মিরপুর ১০, ১১, ১২ ও আশপাশ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হল এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
রাজধানীতে চাঁদা আদায়ে ব্যর্থ হওয়ায় এক দোকান মালিককে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর থেকে অস্ত্র ও চাপাতিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে দলটি।
বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কের ফুটপাত দিয়ে বাসার ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে নিহত তিনজনের মিজান হাওলাদার, তার স্ত্রী মুক্তা (২৫) ও মেয়ে লিমার (০৭) দাফন সম্পন্ন হয়েছে।
ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় প্রায় ৪০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
জাতীয় দলের রুদ্ধদ্বার অনুশীলন চলাকালীন হঠাৎ মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন জ্বলে উঠে। বিপদের আশঙ্কায় দ্রুত মাঠ ছেড়ে উঠে যান ক্রিকেটাররা।