বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাবেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে যাবেন। তিনিও সেখানে চিকিৎসা নিবেন। বিএনপি মহাসচিব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মির্জা ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়াকে অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেওয়া প্রয়োজন বলে মনে করে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। যে কোনসময় অঘটন ঘটতে পারে। তাই তাঁর চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।
‘সরকার বিচার বিভাগকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে,’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেছেন, কারাগারে পাঠিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বিএনপিকে থামানো যাবে না।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার সুপরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে বলেন, ‘তার এ বক্তব্য বিরোধীদলের ওপর অস্ত্র ব্যবহারের নতুন চক্রান্ত।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কথায় কথায় বলেন, খালেদা জিয়াকে দয়া দেখিয়ে বাসায় রেখেছি। আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি। আমরা ন্যায়বিচার চেয়েছি, প্রাপ্যটা চেয়েছি।