রাজধানীর কাফরুল এলাকায় সাত তলা ভবন থেকে পড়ে তানিয়া (২০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
মীর
সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার দায়ে মিয়ানমারে সামরিক সরকার নোবেল জয়ী অং সান সু চির ঘনিষ্ঠ মিত্রসহ ৪ গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ফারুক আহমদ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে প্রদেশটির প্যাম্পোর এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার ফাইটার গাউসুল আজম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
কাশ্মীরে নির্বাচনকেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানালো ওআইসি। তীব্র প্রতিবাদ ভারতের। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন(ওআইসি)-র জেনারেল সেক্রেটারিয়েট জানিয়েছে, ভারতে যেভাবে কাশ্মীরের নির্বাচনকেন্দ্রের সীমানার পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করা হচ্ছে, তাতে এলাকার জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে।
ভারতের উচ্চ আদালত এক নারীর আবেদনে সাড়া দিয়ে জানিয়েছেন, ১৫ দিনের জন্য ওই নারীর স্বামীকে প্যারোলে মুক্তি দেয়া হবে। ওই সময়ের জন্য গর্ভধারণের সুযোগ দেয়া হবে তাকে। আদালত মনে করেন, এটা তার অধিকার। এই অধিকার থেকে কোনো নারীকে আইন বঞ্চিত করতে পারে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতাকর্মীরা এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায়।
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী রুবিনা আক্তারকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
সরকারি তিতুমীর কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ হাসান ছোটনকে আহ্বায়ক এবং সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন রাজকে সদস্য সচিক করে তিতুমীর কলেজে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এক প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন স্বামী। এ নিয়ে সংসারে অশান্তিও হয়। কিন্তু তার পরেও শোধরাননি স্বামী। দুই সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে এসে জানতে পারেন, ওই প্রতিবেশী মহিলার সঙ্গেই স্বামী রাত কাটাচ্ছেন। এই খবর পেয়েই ছেলেমেয়েদের সঙ্গে নিয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী