দেশে সোমবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মৃত
টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার ১৫ ইউনিয়নের ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ঈদগাঁও উপজেলার ৩টি ইউনিয়ন রয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে নিপা পালিত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলা চট্টগ্রাম সিটি করপেরেশন (চসিক) এক নম্বর ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩৭ রোগী ভর্তি হয়েছে।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) ভোরে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুপ্রিম কোর্টের পর সংসদেও বড় জয় পেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অবশেষে সংসদ সদস্য পদ ফিরে পেলেন তিনি। ওয়েনাড়ের সংসদ সদস্য হিসাবে পুনর্বহাল করা হয়েছে তাকে।
তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন।
কক্সবাজারের চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মী মো. বাপ্পি (২৩) মারা গেছেন।
রংপুরের গঙ্গাচড়ায় পুকুরে পানিতে ডুবে চাচাত ভাই-বোন দুই শিশু মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মবফারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে
সিরাজগঞ্জের চৌহালীতে ইঞ্জিনচালিত শ্যালোমেশিনে গলার গামছা পেঁচিয়ে মোনতাজ হোসেন (৪৫) মারা গেছেন। রোববার সকালে মুরাদপুর এলাকায় মাছ ধরার একপর্যায়ে নৌকার ইঞ্জিন চালু করতে গেলে এ ঘটনা ঘটে।