মৃত

দেশে ৯৫ জনের করোনা শনাক্ত

দেশে ৯৫ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৯ জন ঢাকা মহানগর, ১ জন নারায়নগঞ্জ, ৩ জন চট্টগ্রাম, ৮ জন কক্সবাজার, ২ জন বরিশাল, ১ জন ঝালকাঠি এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা। 

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব জামালপুর রেললাইনের মোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবি; ৩০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবি; ৩০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী একটি ডিঙ্গি নৌকা ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২১ জুন) নৌকাডুবির এই ঘটনা ঘটে। 

ইরানে বিষাক্ত মদ পান করে ১৫ জনের মৃত্যু

ইরানে বিষাক্ত মদ পান করে ১৫ জনের মৃত্যু

ইরানে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জন মারা গেছে। এদিকে সারাদেশে মদ পানজনিত বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকের মৃত্যু, আহত ৫

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকের মৃত্যু, আহত ৫

মাদারীপুরের ডাসারে প্রাইভেটকারে চাকা পাংচার হয়ে সড়কের গাছের সাথে ধাক্কা লেগে চালক জগৎ মৃধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রায়পুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রায়পুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে পানিতে ডুবে মুস্তাকিম (৩) ও আহাদ মিয়া (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুস্তাকিম (৩) চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা এলাকার সৌদি প্রবাসি কবির মিয়ার ছেলে ও আহাদ মিয়া (৯) একই ইউনিয়নের মোদাফত পাড়ার খোরশেদ মিয়ার ছেলে।

শেরপুরে বজ্রপাতে নববধূর মৃত্যু

শেরপুরে বজ্রপাতে নববধূর মৃত্যু

বগুড়ার শেরপুরে বজ্রপাতে ফাতেমা খাতুন (২২) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার খোকসাগাড়ী বিলে এ ঘটনা ঘটে। 

দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৪৬

দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৪৬

দেশে বুধবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৪৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

নওগাঁয় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে সহোদর দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সংখ্যা ২৩ ছাড়াল

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সংখ্যা ২৩ ছাড়াল

সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২৩ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ৩১ মে থেকে ১৮ জুনের মধ্যে তারা ইন্তেকাল করেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী।