ভারতে উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ।
মৃত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জে ট্রাক চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সেলিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্বজুড়ে করোনায় (কোভিড-১৯) দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫ হাজার ৮৮৯ জন। ফলে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজার ৮০০। এতে এ পর্যন্ত বিশ্বে মোট মৃতের সংখ্যা হলো ৪৯ লাখ ৫৮ হাজার ৯৪৭ জন।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৪ জন।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পানিতে ডুবে আলী হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ৩নং দেউলবাড়ী ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ছিলেন।
বিশ্বের মধ্যে পেরুতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে জনসংখ্যা অনুপাতে সবচেয়ে বেশী মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
টাঙ্গাইলে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে মাসুদ (৩৫) ও এলাহী (৩৮) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । সম্পর্কে তারা মামা ভাগ্নে।
ভারতে তৃতীয় ঢেউকে রুখে দিতে লাগাতার করোনা টেস্ট এবং টিকাকরণে জোর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুক্রবার দেশবাসীকে কোভিডবিধি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান যেন নতুন করে উদ্বেগ বাড়াল। অ্যাকটিভ কেস কমলেও লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।
নেপালের বিভিন্ন অংশে টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ। কারণ, বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছে যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।