করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা তিন মাস পর সর্বনিম্ন। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৫ জন।
মৃত
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫৮ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৫৮৮ জনের শরীরে।
পরপর কয়েকদিন ভারতের দৈনিক করোনা সংক্রমণ ছিল ৪০ হাজারের নিচে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে তা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। কিন্তু বৃহস্পতিবারের পরিসংখ্যান ফের চিন্তা বাড়াবে স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের। কারণ, এদিন ফের দৈনিক সংক্রমণ একধাক্কায় অনেকটা বেড়ে ৪৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়। তবে হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল,সেটিও পরিষ্কার নয় বলে বিবিসির খবরে জানা গেছে।
বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ি, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তৌফিক মকবুল (২৩)।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫২ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৪৯৭ জনের শরীরে।
ভারতে লকডাউন এবং কড়া বিধিনিষেধে মিলেছে সুফল। ধীরে ধীরে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে পেরেছে দেশটি। কিন্তু এখনো বিপদ কাটেনি। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। ফলে টিকাকরণকে হাতিয়ার করেই করোনা মোকাবেলা করতে চাইছে কেন্দ্রীয় সরকার।