মৃত

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল খান (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মিরপুর তিতারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দুলাল খান উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও গ্রামের আলম খানের ছেলে। সে তিতারকোনা এলাকায় একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করত। 

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদ (১২) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

ফরিদপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর ১ দিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটালো ফরিদপুরে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। 

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাজমা (৬) এবং মো. ওয়াসিম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক ঘটনায় ঐ দুই শিশুর মৃত্যু হয়।