মৃত

শেবাচিমে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

শেবাচিমে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শেবাচিমে ৫০ জনসহ বরিশাল বিভাগে ৭৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। 

দেশে ১০ জনের করোনা শনাক্ত

দেশে ১০ জনের করোনা শনাক্ত

দেশে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসুদেব সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন ডেঙ্গুরোগী। বাসুদেব সরকার টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল মোকাররম নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

যে শহরের বাতাসে এখন মৃত্যুর গন্ধ

যে শহরের বাতাসে এখন মৃত্যুর গন্ধ

লিবিয়ার ডেরনা শহরে যেতে এখন আগের চেয়ে দ্বিগুণ সময় লাগে। বেনগাজী থেকে সড়ক ধরে যেতে যেতে দেখা যায় দু পাশের জমিগুলো মরিচা ধরা লালচে পানিতে তলিয়ে গেছে। কাছে গেলেই দেখা যায় যানবাহনের গতি ধীর। ভূমি থেকে উপড়ে গেছে তারবাহী বিদ্যুতের পিলারগুলো। সড়কের এখানে সেখানে তৈরি হওয়া গর্তে পড়ে বেহাল দশা হয়ে পড়ছে যানবাহনের। ভূমধ্যসাগর ঘেঁষা এ শহর যেন পরিণত হয়েছে সাক্ষাৎ মৃত্যুপুরীতে।

জামালপুরে বাবার শোকে ছেলের মৃত্যু

জামালপুরে বাবার শোকে ছেলের মৃত্যু

জামালপুরে বাবার মৃত্যু শোক সইতে না পেরে এক ঘণ্টার মধ্যে ছেলের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নের জোকা ব্যাপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বোয়ালমারীতে সাপের দংশনে নারীর মৃত্যু

বোয়ালমারীতে সাপের দংশনে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাপের দংশনে সুনিতা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টায় তাকে সাপে দংশন করলে মধ্যরাতে সে মারা যায়। ওই নারী উপজেলার শেখর ইউনিয়নের চাপখন্ড গ্রামের গোলক বিশ্বাসের স্ত্রী। 

শেরপুরে পানিতে ডুবে একজনের মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে একজনের মৃত্যু

আজ রবিবার দুপুরে শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়ায় মৃগী নদীতে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে কাজল (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন।