নবনির্বাচিত দুই সিটি কর্পোরেশনের মেয়র রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী শপথ নিয়েছেন।
মেয়র
দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ সোমবার (৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচ বছরের জন্য শপথ নেবেন মেয়র ও কাউন্সিলররা।
নগরবাসীর জন্য সৌভাগ্য নিয়ে আসার উদ্দেশ্যে কুমিরটিকে আঞ্চলিক রীতি-নীতি মেনে বিয়ে করেন মেয়র।
গুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন তালোড়া পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল খন্দকার। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯২৭ ভোট।
বেসরকারিভাবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে তৃতীয়বারের মতো সিটি করপোরেশনটির নগরপিতা হলেন তিনি।
লক্ষাধিক ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করে সিলেটের নতুন নগরপিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো: আনোয়ারুজ্জামান চৌধুরী।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
খাল দখল হওয়ায় নগরের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। খালে নৌকা চলাচল করতে পারে না। দখল হওয়ায় খালে পানি নেই। গাছ কেটে মাঠ দখল করে ভবন বানিয়ে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ধ্বংস করায় পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আট প্রার্থী। এতে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।