মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
মোংলা
একদিনের সরকারি সফরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হেলিকপ্টারযোগে আকাশপথে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও উপকূলীয় অঞ্চল পর্যবেক্ষণ শেষে দিনব্যাপী সরকারি সফره অংশ হিসেবে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলার কেন্দ্রীয় বটতলা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। মঙ্গলবার বিকেলে মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, উপকূলীয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার দেড় শতাধিক মন্দির-মণ্ডপের নিরাপত্তায় সাড়ে তিন হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর উন্নয়ন সংক্রান্ত সফর উপলক্ষে সেখানে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মোংলায় আনন্দ মিছিল করেছে পৌর বিএনপি।
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে এসআরবি খুলনা-৬-এর সদস্যরা।
মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায়ই রাতের বেলায় অ্যাম্বুলেন্সে করে ছাগল পরিবহন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে মোংলায় মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কোডেক'র অগ্রযাত্রা প্রকল্পের আওতায় শনিবার দিনব্যাপী উপজেলার কাইনমারী ও কানাইনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।