রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলের ধাক্কায়
ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার(২ ডিসেম্বর) সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ছবেদ আলী ভান্ডারিপাড়া গ্রামের একজন কৃষক বলে জানা গেছে।
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায় (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।নিহত মো. আজাদ (৫০) নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন ও গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আলিম বিশ্বাস (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে মোটরসইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী (৭২) নিহত হয়েছেন। নিহত ইয়াসিন আলী সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে।