মোরেলগঞ্জে

মোরেলগঞ্জে ইয়াবাসহ হাসপাতালের ওয়ার্ডবয় গ্রেফতার

মোরেলগঞ্জে ইয়াবাসহ হাসপাতালের ওয়ার্ডবয় গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান সজীব (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সানকিভাংগা গ্রামের মতিউর রহমান খলিফার ছেলে সজিব মোরেলগঞ্জ হাসপাতালের ওয়ার্ডবয়। 

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।

মোরেলগঞ্জে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে জেসমিন আক্তার(১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। শনিবার বেলা ৭টার দিকে নিজ ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। 

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে দল থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে তার লিখিত অব্যাহতি পত্রের কপি পাওয়া যায়।

মোরেলগঞ্জে হামলায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

মোরেলগঞ্জে হামলায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী বাবুল বক্স (৫৫) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

মোরেলগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। রবিবার ১০টার দিকে কাঠালতলা এলাকায় ভাটা শ্রমিকরা রাকিব শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়।

মোরেলগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

মোরেলগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচির আওতায় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।

মোরেলগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

মোরেলগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দিনভর কর্মসূচি পালন করছে উপজেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।