বিভিন্ন দেশে বাংলাদেশি হাই কমিশন কার্যালয় থেকে এক রাতের মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে মূলত তাঁকে অপসারণের ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনে নিজ কার্যালয়ে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সাহাবুদ্দিন
দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক বিচারপতি, দুদক কমিশনার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনকে রোববার মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।